Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

আসানসোলে পুকুর ভরাট রুখতে পথে বাসিন্দারা

আসানসোলে পুকুর ভরাট রুখতে পথে বাসিন্দারা
  • ৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, আসানসোল: আসানসোলে লোয়ার কুমারপুর এলাকায় পুকুর ভরাটের অভিযোগকে সামনে রেখে ফের রাস্তায় নেমে আন্দোলন করলেন এলাকাবাসী। আসানসোল পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা লোয়ার কুমারপুর এলাকা থেকে কুমারপুর গ্রাম উন্নয়ন সমিতির ব্যানারে মিছিল করে। তাঁরা জেলাশাসকের অফিস হয়ে জেলা ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের সামনে জমায়েত হন। সেখানেই তাঁরা বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, পুকুরটি ভরাট করে পুরো এলাকা প্রাচীর দিয়ে ঘিরে দিয়েছে। এলাকার মানুষ ওই পুকুরের জল ব্যবহার করত। এখন তা করতে পারছে না। অবিলম্বে পুকুরকে পূর্বের অবস্থায় ফিরিয়ে দিতে হবে। এলাকার বাসিন্দা গোবর্ধন মণ্ডল বলেন, জেলাশাসকের কাছে আমরা আগেও ডেপুটেশন দিয়েছি। তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছিল ব্লক ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরকে। কিন্তু এখনও কোনও সদর্থক পদক্ষেপ দেখা যায়নি। আমাদের দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলন হবে। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ