Bartaman Logo
২৩ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

আসানসোলে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির চেষ্টা

আসানসোলে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির চেষ্টা
  • ২৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, আসানসোল: আসানসোলের বড় ফার্নিচার ব্যবসায়ীর বাড়িতে সশস্ত্র দুষ্কৃতী-তাণ্ডবের পিছনে উঠে এল সিওয়ান গ্যাংয়ের হাত। ব্যবসায়ীর বাড়িতে থাকা ৮০ লক্ষ টাকা লুট করাই ছিল তাদেরগ আসল লক্ষ্য। শুধু সিওয়ান গ্যাংয়ের সদস্যরাই নয়, শিল্পাঞ্চলের কুখ্যাত দুষ্কৃতীরাও ছিল ষড়যন্ত্রের পিছনে। পুলিস তদন্তে নেমে এখনও পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে। উঠে এসেছে ব্যবসায়ীর ঘনিষ্ঠ এক কারবারির যোগসূত্রও। ব্যবসায়ীর পারিবারের ঘনিষ্ঠ সেই ব্যক্তিই ডাকাতদের কাছে বাড়িতে টাকা থাকার কথাটি ফাঁস করেছিল। পুলিস সেই ব্যক্তিকেও গ্রেপ্তার করেছে। 
Advertisement
ডিসি ধ্রুব দাস বলেন, আসানসোল ব্যবসায়ীর বাড়িতে দুষ্কৃতী হানার ঘটনায় আন্তরার্জ্য যোগ পাওয়া গিয়েছে। এখনও পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। শনিবার সকালে ফার্নিচার ব্যবসায়ী সুবীর বাসুর বাড়িতে দুষ্কৃতীরা হানা দেয়।
Advertisement
সম্পর্কিত সংবাদ