Bartaman Logo
১৭ আগস্ট, ২০২৬
বর্তমান / বিনোদন

হৃদরোগে আক্রান্ত আসিফ

‘পঞ্চায়েত’ সিরিজে ‘দামাদজি’-এর ভূমিকায় অভিনেতা আসিফ খানকে মনে রেখেছেন দর্শক। ৩৪ বছর বয়সি আসিফ হৃদরোগে আক্রান্ত হলেন। গত রবিবার রাতে অসুস্থ হয়ে পড়েন তিনি

হৃদরোগে আক্রান্ত আসিফ
  • ১৬ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

‘পঞ্চায়েত’ সিরিজে ‘দামাদজি’-এর ভূমিকায় অভিনেতা আসিফ খানকে মনে রেখেছেন দর্শক। ৩৪ বছর বয়সি আসিফ হৃদরোগে আক্রান্ত হলেন। গত রবিবার রাতে অসুস্থ হয়ে পড়েন তিনি। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দ্রুত শুরু হয় চিকিৎসা। আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে আপাতত বিশ্রামে থাকতে হবে। সোশ্যাল মিডিয়ায় এই খবর নিজেই জানিয়েছেন অভিনেতা। এই অসুস্থতার পর জীবন সম্পর্কে তাঁর উপলব্ধি বদলে গিয়েছে। অভিনেতা লিখেছেন, ‘জীবন খুবই ছোট। একটা দিনও এড়িয়ে যাওয়া উচিত নয়। এক মুহূর্তে অনেককিছু বদলে যেতে পারে।’ তিনি মনে করেন, জীবন যা কিছু দিয়েছে, তার জন্য কৃতজ্ঞ থাকা উচিত সকলের। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ