Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

আয়েশবাগ মোড়ে অটোয় ধাক্কা গাড়ির, জখম সাত

আয়েশবাগ মোড়ে অটোয় ধাক্কা গাড়ির, জখম সাত
  • ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, লালবাগ: সোমবার সকালে মুর্শিদাবাদ থানার আয়েসবাগ মোড়ে একটি  গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা যাত্রী বোঝাই অটোকে সজোরে ধাক্কা মারে। গাড়িটির গতিবেগ এতটাই বেশি ছিল যে অটোটি রাস্তার পাশে যাত্রী প্রতীক্ষালয়ের ভিতরে ঢুকে যায়। ঘটনায় অটোচালক সহ সাতজন জখম হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে লালবাগ মহকুমা হাসপাতালে নিয়ে যান। সাতজনের মধ্যে তিনজনের শারীরিক অবস্থার অবনতি হলে তাদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। বাকি চারজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। খবর পেয়ে মুর্শিদাবাদ থানার পুলিস ঘটনাস্থলে পৌঁছয় এবং দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়িকে থানায় নিয়ে যায়।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল সাড়ে ১১টা নাগাদ লালবাগগামী একটি যাত্রীবোঝাই অটো আয়েসবাগ মোড়ে দাঁড়িয়েছিল। সেই সময় লালবাগের দিক থেকে একটি চারচাকা নিয়ন্ত্রণ হারিয়ে অটোকে ধাক্কা মারে। অটোচালক সহ যাত্রীরা রাস্তায় ছিটকে পড়েন।  ঘটনার প্রত্যক্ষদর্শী অশোক পাল বলেন, অটোটি রাস্তার পাশে দাঁড়িয়েছিল। লালবাগের দিক থেকে চারচাকা গাড়িটি প্রায় ১০০ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসছিল। ঠিক আয়েসবাগ মোড়ের আগে নিয়ন্ত্রণ হারিয়ে অটোকে ধাক্কা মেরে প্রায় উড়িয়ে নিয়ে গিয়ে যাত্রী প্রতীক্ষালয়ে ঢুকিয়ে দেয়। এদিন দুর্ঘটনার পর আয়েসবাগ মোড়ে যান চলাচল নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিস মোতায়েনের দাবিতে সরব হন স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী থেকে পথ চলতি মানুষ। স্থানীয় বাসিন্দা বাবুলাল দাস বলেন, বহরমপুর-লালবাগ রাজ্য সড়কের অন্যতম গুরুত্বপূর্ণ পয়েন্ট আয়েসবাগ মোড়। ২৪ ঘন্টা এই রাস্তা দিয়ে ছোটবড় গাড়ির পাশাপাশি মানুষ চলাচল করেন। অথচ এখানে ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা না থাকায় প্রায়শই দুর্ঘটনা ঘটছে। পূর্বেএকাধিকবার ট্রাফিক পুলিস মোতায়েনের দাবি জানিয়েও কোন লাভ হয়নি। 
Advertisement
সম্পর্কিত সংবাদ