নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দিনকয়েক আগে ভাতা বৃদ্ধিসহ একাধিক দাবি নিয়ে আশাকর্মীরা আন্দোলনে নেমেছিলেন। এসইউসির আশাকর্মী সংগঠনের সদস্যরা ৪৬ দিন কর্মবিরতিতে রয়েছেন। এদিন রাজ্য বাজেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশাকর্মীদের ভাতা এক হাজার টাকা বাড়িয়ে দিয়েছেন। তাঁদের জন্য ওইসঙ্গে ১৮০ দিন মাতৃত্বকালীন ছুটির কথাও ঘোষণা করেছেন তিনি। এই ঘোষণায় খুশি আশাকর্মী সংগঠনের রাজ্য সম্পাদক ইসমত আরা খাতুন। আজ, শুক্রবার সংগঠনের কর্মীরা স্বাস্থ্যভবনে বৈঠক করতে চান।



