নয়াদিল্লি, ৮ নভেম্বর: ফের একবার রেকর্ড নীচে নামল টাকার দর। মার্কিন ডলারের তুলনায় আরও একবার তলানিতে নামল টাকা। আজ, শুক্রবার ৫ পয়সা নেমে মার্কিন ডলারের তুলনায় টাকার দর দাঁড়াল ৮৪.৩৭ টাকা। দেশীয় শেয়ারগুলির মন্দার প্রবণতা ও ক্রমাগতই বাজার থেকে বিদেশি ফাণ্ড তুলে নেওয়ার প্রবণতার জেরেই এই কাণ্ড বলে মনে করা হচ্ছে।
Advertisement
অর্থনৈতিক বিশেষজ্ঞরা জানাচ্ছেন, মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর সাম্প্রতিক সিদ্ধান্ত বিশ্বব্যাপী আর্থিক ল্যান্ডস্কেপের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। আজ, শুক্রবার এক্সচেঞ্জ খোলার সময় ডলারের তুলনায় টাকার দর ছিল ৮৪.৩২ টাকা। কিন্তু পরবর্তীতে আরও ৫ পয়সা নেমে গিয়ে তা গিয়ে ঠেকে ৮৪.৩৭ টাকায়। যা কিনা ডলারের তুলনায় টাকার সর্বকালীন রেকর্ড পতন বলেই মনে করা হচ্ছে।
সাম্প্রতিক মানিটারি পলিসি কমিটির বৈঠকে মার্কিন ফেডারেল রিজার্ভ সুদের হার ০.২৫ শতাংশ কমিয়েছে। ফলে ৪.৭৫ শতাংশ থেকে কমে হয়েছে ৪.৫০ শতাংশ। মনে করা হচ্ছে তার জেরেই তলানিতে চলে গিয়েছে টাকার দর। অন্যদিকে, এদিন শেয়ার বাজারও পারফর্ম করেছে রেড জোনে। ৫৫ পয়েন্ট নেমে ৭৯ হাজার ৪৮৬ পয়েন্টে বন্ধ হয়েছে সেনসেক্স। অন্যদিকে, ৫১ পয়েন্ট নীচে নেমে ২৪ হাজার ১৪৮ পয়েন্টে বন্ধ হয়েছে নিফটি৫০।