Bartaman Logo
১৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

আরামবাগে পথ দুর্ঘটনায় ছাত্রের মৃত্যু, চাঞ্চল্য

আরামবাগে পথ দুর্ঘটনায় ছাত্রের মৃত্যু, চাঞ্চল্য
  • ৯ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: শনিবার সাত সকালে আরামবাগের কাবলে এলাকায় পথ দুর্ঘটনায় একাদশ শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। পুলিস জানিয়েছে, মৃতের নাম সৃজনকুমার মণ্ডল। বাড়ি আরামবাগের ৩ নম্বর ওয়ার্ডের প্রফেসর পাড়ায়। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে সৃজন পুরশুড়া থানা এলাকা থেকে আরামবাগের দিকে স্কুটি নিয়ে আসছিল। কাবলে এলাকায় একটি লরি তাঁকে ধাক্কা দেয়। পুলিস জানিয়েছে, ওই ছাত্রকে উদ্ধার করে আরামবাগ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ঘাতক গাড়ির খোঁজে তল্লাশি চলছে। জানা গিয়েছে, সৃজন আরামবাগ হাইস্কুলের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র ছিল। সে পড়াশোনায় মেধাবীও ছিল। ঘটনায় স্কুল ও পরিবারে শোকের ছায়া নেমে আসে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ