Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

আরামবাগে ড্রাইভিং লাইসেন্স মেলা

আরামবাগে ড্রাইভিং লাইসেন্স মেলা
  • ৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: হুগলি গ্রামীণ পুলিসের উদ্যোগে আরামবাগে দু’দিনের ড্রাইভিং লাইসেন্স মেলার আয়োজন করা হয়েছে। বুধবার আরামবাগের রবীন্দ্র ভবনে এই মেলা হয়। এদিন ড্রাইভিং লাইসেন্স পেতে আরামবাগ মহকুমার বিভিন্ন জায়গা থেকে বাসিন্দারা আসেন। আজ, বৃহস্পতিবারও এই মেলা চলবে। আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী বলেন, জেলার পুলিস সুপার কামনাশিস সেনের উদ্যোগে ড্রাইভিং লাইসেন্স মেলার আয়োজন করা হয়েছে। উপভোক্তাদের এজন্য অনলাইনে শুধু প্রসেসিং চার্জ দিতে হচ্ছে। এখান থেকে তাঁদের লার্নার লাইসেন্স দেওয়া হচ্ছে। পরে উপভোক্তারা পরিবহণ দপ্তর থেকে লাইসেন্স করিয়ে নিতে পারবেন। জানা গিয়েছে, গাড়ি চালানোর ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স বাধ্যতামূলক। কিন্তু, এখনও অনেকেরই তা নেই। তাই এদিন পুলিসের উদ্যোগেই লাইসেন্স মেলার আয়োজন করা হয়। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ