ধর্ষণ ও যৌন হেনস্তায় অভিযুক্ত প্রাক্তন সাংসদ প্রোজ্জ্বল রেভান্নার জামিন আবেদন খারিজ হল সুপ্রিম কোর্টে। বিচারপতি বেলা এম ত্রিবেদী ও বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ সোমবার স্পষ্ট জানায়, প্রোজ্জ্বল অত্যন্ত প্রভাবশালী। প্রাক্তন জেডিএস সাংসদের আইনজীবী মুকুল রোহতগি জানান, চার্জশিটে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারা উল্লেখ করা হয়েছে। তবে এই ধারা প্রাথমিক অভিযোগে ছিল না। যদিও বেঞ্চ এই যুক্তি শুনতে চায়নি। উল্লেখ্য, চলতি বছর প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবেগৌড়ার নাতি প্রোজ্জ্বলের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ করেন এক পরিচারিকা।



