Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

পাঁচ বছর বয়সেই ফিডে রেটিং, নজির আরিণীর

বয়স মাত্র পাঁচ। আর এই বয়সেই ফিডে রেটিং পেল ভারতের আরিণী লাহোটি। দাবার তিনটি ফরম্যাট মিলিয়ে এই বয়সে আর কোনও ভারতীয় ফিডে রেটিং পায়নি। নয়াদিল্লির আরিণী তাই গড়ল নজির।

পাঁচ বছর বয়সেই ফিডে রেটিং, নজির আরিণীর
  • ২ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: বয়স মাত্র পাঁচ। আর এই বয়সেই ফিডে রেটিং পেল ভারতের আরিণী লাহোটি। দাবার তিনটি ফরম্যাট মিলিয়ে এই বয়সে আর কোনও ভারতীয় ফিডে রেটিং পায়নি। নয়াদিল্লির আরিণী তাই গড়ল নজির। ক্লাসিক্যাল, র‌্যাপিড ও ব্লিৎজে তার রেটিং যথাক্রমে ১৫৫৩, ১৫৫০ ও ১৪৯৮। ২০১৯ সালের ১৯ সেপ্টেম্বর জন্ম আরিণীর। এরই মধ্যে অনূর্ধ্ব-৭ ও অনূর্ধ্ব-৯ তো বটেই, অনূর্ধ্ব-১১ পর্যায়েও খেলেছে সে। বাড়িতে ১১টা ট্রফিও রয়েছে। বিশ্বনাথন আনন্দ, প্রজ্ঞানন্দ, গুকেশ, দিব্যা দেশমুখদের উত্তরসূরি হিসেবেই চিহ্নিত হচ্ছে খুদে দাবাড়ু। সম্প্রতি বিশ্বদাবায় দাপট দেখাচ্ছেন ভারতীয়রা। আরিণীর কীর্তিতে সেটাই প্রতিফলিত। তার বাবা সুরেন্দর নিজেও খেলতেন দাবা। পরে কোচিং শুরু করেন। আরিণীর স্কুলে তিনিই দাবা শেখান। অ্যাকাডেমিও রয়েছে তাঁর। মেয়ের ইতিহাস গড়ার নেপথ্যে সবচেয়ে বড় অবদান তাই সুরেন্দরের। আরিণীকে দেশের সর্বকনিষ্ঠ আইএম এবং গ্র্যান্ডমাস্টার করে তোলাই লক্ষ্য গর্বিত পিতার।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ