ওটোয়া: কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও পপ তারকা কেটি পেরির প্রেমের গুঞ্জন চলছে গত কয়েক মাস ধরেই। চলতি বছর জুলাইয়ে একটি রেস্তরাঁয় নৈশভোজের সময় ক্যামেরাবন্দি হন তাঁরা। এবার ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেল তাঁদের। ক্যালিফোর্নিয়ার সান্টা বারবারার একটি প্রমোদতরীতে একান্তে সময় কাটাচ্ছিলেন দু’জনে। সেই মুহূর্ত দূর থেকে তাঁদের ক্যামেরাবন্দি করা হয়। তা বর্তমানে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এর ফলেই ট্রুডো ও কেটির প্রেমের গুঞ্জন আরও জোরালো হয়েছে। ২০২৩ সালে ১৮ বছরের দাম্পত্যে ইতি টানেন ট্রুডো। স্ত্রী সোফিকে ডিভোর্স দেন তিনি। অন্যদিকে, অভিনেতা অরল্যান্ডো ব্লুমের সঙ্গে কেটির বিচ্ছেদের গুঞ্জনও শোনা গিয়েছিল। কেটি ও ট্রুডো কবে নিজেদের প্রেমের বিষয়ে সিলমোহর দেন, তা নিয়ে চর্চা অব্যাহত।



