Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

ম্রুনালের  নতুন প্রেম

অভিনেত্রী ম্রুনাল ঠাকুর নাকি প্রেমে পড়েছেন? এই গুঞ্জনে সরগরম ইন্ডাস্ট্রি। শোনা যাচ্ছে, ধনুষের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন ম্রুনাল। এই জল্পনার নেপথ্যে রয়েছে একটি ভিডিও।

ম্রুনালের  নতুন প্রেম
  • ৭ আগস্ট, ২০২৫ ১৬:০৮
Prefer us on Google

• অভিনেত্রী ম্রুনাল ঠাকুর নাকি প্রেমে পড়েছেন? এই গুঞ্জনে সরগরম ইন্ডাস্ট্রি। শোনা যাচ্ছে, ধনুষের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন ম্রুনাল। এই জল্পনার নেপথ্যে রয়েছে একটি ভিডিও। গত ১ আগস্ট ছিল ম্রুনাল ঠাকুরের জন্মদিন। সেখানে তোলা ওই ভিডিও ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে দেখা গিয়েছে, ম্রুনালের হাত ধরে রয়েছেন অভিনেতা। পাশাপাশি ব্যক্তিগতভাবে কথাও বলতে দেখা যায় দু’জনকে। আবার কয়েকদিন আগে ম্রুনালের সাম্প্রতিকতম ছবি ‘সন অব সর্দার ২’-এর প্রিমিয়ারেও গিয়েছিলেন ধনুষ। এরপর থেকেই শুরু হয়েছে যাবতীয় জল্পনা। সূত্রের খবর, এই জল্পনায় নিশ্চয়তা রয়েছে। একটি অনুষ্ঠানে ধনুষের সঙ্গে দেখা হয়েছিল ম্রুনালের। সেখান থেকেই তাঁদের বন্ধুত্ব গড়ে ওঠে। যদিও এখনই সম্পর্কে সিলমোহর দিতে নারাজ দুই তারকা। উল্লেখ্য, দীর্ঘ ১৮ বছর দাম্পত্য সম্পর্কে থাকার পর ২০২২ সালে ঐশ্বর্যা রজনীকান্তের সঙ্গে বিচ্ছেদ হয় ধনুষের। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ