Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

আর জি করের পাশে বাগজোলা খালে মহিলার নগ্ন দেহ উদ্ধার, তদন্তে পুলিস

আর জি করের পাশে বাগজোলা খালে মহিলার নগ্ন দেহ উদ্ধার, তদন্তে পুলিস
  • ১৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি কর হাসপাতাল সংলগ্ন বাগজোলা খাল থেকে এক মহিলার ভাসমান দেহ উদ্ধার করল টালা থানার পুলিস। মঙ্গলবার সকাল সাড়ে ১১টা নাগাদ খালে ভাসতে দেখা যায় ওই মহিলাকে। টালা থানার পুলিস স্থানীয় বাসিন্দাদের সাহায্য নিয়ে ওই মহিলাকে উদ্ধার করে আর জি কর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতার নাম কালী হরি (২৫)। তিনি খালপাড়ের বাসিন্দা বলে জানা গিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, উদ্ধারের সময় মহিলার দেহে কোনও পোশাক ছিল না। যা দেখে স্থানীয় বাসিন্দাদের মধ্যে সাময়িক উত্তেজনা ও গুঞ্জন ছড়ায়। এদিন দুপুরে আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের পর প্রাথমিক রিপোর্টে ইঙ্গিত, জলে ডুবেই মৃত্যু হয়েছে ওই মহিলার। তাঁর দেহে আঘাতের চিহ্ন নেই। তবে তাঁর পেটে অ্যালকোহল পাওয়া গিয়েছে। প্রাথমিক তদন্তে টালা থানার পুলিস জানতে 
Advertisement
পেরেছে, সোমবার মদ্যপ অবস্থায় মায়ের সঙ্গে বচসা হয়েছিল ওই মহিলার। তারপর মঙ্গলবার দুপুরে দেহে মেলে খালে। পুলিসের অনুমান, মদ্যপ অবস্থায় খালের জলে স্নান করতে নেমেছিলেন ওই মহিলা। সম্ভবত তখনই তিনি ডুবে যান। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে টালা থানার পুলিস জানতে পেরেছে, মদ্যপ অবস্থায় বাড়িতে ঝগড়া হলে তিনি নগ্ন হয়ে খালের জলে স্নান করতে নেমে পড়তেন।
সম্পর্কিত সংবাদ