নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের চাঞ্চল্য ছড়াল আর জি কর মেডিক্যাল কলেজে। বৃহস্পতিবার সার্জারি বিল্ডিংয়ের এনএস ওটির তিন নম্বর ঘরের ফলস সিলিং ভেঙে পড়ে। পড়ুয়াদের অভিযোগ, গত ছ’মাস ধরে এই ওটি রুম ভেঙে পড়ে আছে। কোনও মেরামতির কাজ হচ্ছে না। তাঁদের আশঙ্কা, ওই সময় যদি কোনও রোগী থাকতেন, তাহলে ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারত। এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ মুখ খুলতে চাননি। হাসপাতাল সূত্রে দাবি, গোটা হাসপাতালেরই সংস্কারের কাজ চলছে। আসলে ওটির ঘর ভেঙে পড়েনি। সংস্কারের জন্যই ভাঙা হয়েছিল।



