Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

আর জি কর কাণ্ডে ফরেন্সিক রিপোর্ট ঘিরে নতুন জল্পনা

আর জি কর কাণ্ডে ফরেন্সিক রিপোর্ট ঘিরে নতুন জল্পনা
  • ২৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি কর হাসপাতালের ইমার্জেন্সি বিল্ডিংয়ের চারতলার সেমিনার হল। সেখানেই লুকিয়ে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের রহস্য। তার তদন্তেই এবার সিবিআইকে জমা দেওয়া সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবের (সিএফএসএল) রিপোর্টে নতুন করে জল্পনা তৈরি হল। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, রিপোর্টের চার নম্বর পয়েন্টে বলা হয়েছে সেমিনার হল, তার ফ্লোর ও ঘটনাস্থলে গদির উপর ধস্তাধস্তির কোনও প্রমাণ মেলেনি। যদিও গদির উপরে তরুণী চিকিৎসকের মাথা ও তলপেটের রক্তের নমুনা মিলেছে। পাঁচ নম্বর পয়েন্টে সিএফএসএলের উল্লেখ, অজ্ঞাতসারে ওই সেমিনার হলে ঢুকে অপরাধ ঘটানোর সম্ভাবনাও অত্যন্ত ক্ষীণ। তাহলে অভয়াকে প্রথমে খুন করার পর কি ধর্ষণ করা হয়েছে? সিবিআইকে দেওয়া ফরেন্সিক রিপোর্টে জল্পনা সেখানেই। 
Advertisement
সম্পর্কিত সংবাদ