নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি কর কাণ্ডে বুধবারও শিয়ালদহ আদালতের রুদ্ধদ্বার এজলাসে চলল শুনানি। এদিন আদালতে সাক্ষ্য দেন দু’জন। এনিয়ে তিনদফায় মোট ছ’জনের সাক্ষ্য নেওয়া হল। আজ, বৃহস্পতিবারও এই মামলার সাক্ষ্যগ্রহণ পর্ব চলবে। সেখানে তিনজনের সাক্ষ্য পেশ করার কথা। আদালত সূত্রের খবর, তার মধ্যে ময়নাতদন্তের সময় উপস্থিত এক চিকিৎসকেরও সাক্ষ্য দেওয়ার কথা। এদিকে, এদিনও কড়া পুলিসি প্রহরায় এই মামলার অভিযুক্ত সঞ্জয় রায়কে জেল থেকে শিয়ালদহ কোর্টে হাজির করা হয়।



