Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ইংলিশবাজারে বৃদ্ধার রহস্য মৃত্যু, সন্দেহের তির দুই ছেলের দিকে

ইংলিশবাজার শহরে বৃদ্ধার রহস্য মৃত্যু। গতকাল শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে  ৯ নম্বর ওয়ার্ডের বালুরচর মুচিপাড়াঁতে

ইংলিশবাজারে বৃদ্ধার রহস্য মৃত্যু, সন্দেহের তির দুই ছেলের দিকে
  • ৭ মার্চ, ২০২৬ ১৩:০৩
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, মালদহ: ইংলিশবাজার শহরে বৃদ্ধার রহস্য মৃত্যু। গতকাল শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে  ৯ নম্বর ওয়ার্ডের বালুরচর মুচিপাড়াতে। মৃতের নাম লক্ষ্মী দাস (৬০)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বালুরচরেই রয়েছে  মৃতের নিজস্ব বাড়ি। কিন্তু তা সত্ত্বেও তিনি থাকতেন ভাড়া বাড়িতে। তাঁর দুই ছেলে। দুইজনেই  মদ্যপ। এনিয়ে বৃদ্ধার সঙ্গে তাদের হামেসাই ঝামেলা লেগে থাকত বলে অভিযোগ স্থানীয়দের। দুইজনের মধ্যে একজন পুলিশে কর্মরত।

Advertisement

স্থানীয় তৃণমূল কাউন্সিলর পলি সরকার জানান, 'বাড়ির মালিক ফোন করে বৃদ্ধার মৃত্যুর খবর দেন। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বাড়ির দরজার সামনে বৃদ্ধার মৃতদেহটি পড়ে আছে। দেহটির পাশে ওনার এক ছেলে দাঁড়িয়ে ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে এসে মৃত দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। এই ঘটনায় সন্দেহের তির বৃদ্ধার দুই ছেলের দিকে । তাদের জিঞ্জাসাবাদ করছে পুলিশ।

Advertisement
সম্পর্কিত সংবাদ