Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

ফের নিউইয়র্কে বন্দুকবাজের হামলা, ম্যানহাটনে গুলি বৃষ্টিতে নিহত ৫

ফের আমেরিকায় বন্দুকবাজের তাণ্ডব। এবার নিউইয়র্ক সিটির ম্যানহাটনের একেবারে মধ্যস্থলে বন্দুক হাতে প্রবেশ করল এক বন্দুকবাজ।

ফের নিউইয়র্কে বন্দুকবাজের হামলা, ম্যানহাটনে গুলি বৃষ্টিতে নিহত ৫
  • ২৯ জুলাই, ২০২৫ ১১:০৭
Prefer us on Google

২৯ জুলাই, নিউইয়র্ক: ফের আমেরিকায় বন্দুকবাজের তাণ্ডব। এবার নিউইয়র্ক সিটির ম্যানহাটনের একেবারে মধ্যস্থলে বন্দুক হাতে প্রবেশ করল এক বন্দুকবাজ। তার অটোমেটিক অস্ত্রের গুলিতে প্রাণ গিয়েছে কমপক্ষে ৫ জনের। জখম আরও ২। জানা গিয়েছে, মৃতদের মধ্যে একজন পুলিস অফিসারও রয়েছেন। অন্যদিকে, হামলার পরে বন্দুকের গুলিতে আত্মঘাতী হয়েছে আততায়ীও।

Advertisement

স্থানীয় পুলিস সূত্রে প্রাথমিক ভাবে জানা গিয়েছে, অ্যাসল্ট রাইফেল দিয়ে তাণ্ডব চালায় ওই বন্দুকবাজ। মার্কিন সময় অনুযায়ী, সোমবার সন্ধ্যায় এই হামলার ঘটনা ঘটে। এক প্রত্যক্ষদর্শী দাবি করেছেন, ম্যানহাটনের একটি অফিসে এই হামলা চালানো হয়।

গুলির শব্দের পরেই পুলিস গোটা স্থল ঘিরে ফেলে। তড়িঘ়ড়ি আসে অ্যাম্বুল্যান্সও। ম্যানহাটানের ওই এলাকায় বেশকিছু পাঁচ তারকা হোটেল এবং করপোরেট প্রতিষ্ঠানের হেড অফিস থাকায় সঙ্গে সঙ্গেই চূড়ান্ত সতর্কতা নেওয়া হয়। 

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবিতে দেখা গিয়েছে, খোলা বন্দুক হাতে বুলেটপ্রুফ জ্যাকেট পরেই হামলার স্থলে পৌছায় হামলাকারী। এরপরেই অটোমেটিক অস্ত্র দিয়ে অফিস বিল্ডিংয়ের বিভিন্ন ফ্লোরে ঘুরে গুলি চালাতে থাকে। আতঙ্কে অফিস ছেড়ে বেরিয়ে আসেন বহু কর্মী। তবে কী কারণে, এই হামলা চালানো হল, তা এখনও জানা যায়নি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ