Bartaman Logo
১৬ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

উচ্চ মাধ্যমিকের রুটিনে ফের বদল

বিধানসভা উপনির্বাচনের জন্য এর আগে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের রুটিন পালটেছিল। তিনদিনের বহু পরীক্ষা সাতদিন করে পিছিয়ে দেওয়া হয়।

উচ্চ মাধ্যমিকের রুটিনে ফের বদল
  • ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিধানসভা উপনির্বাচনের জন্য এর আগে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের রুটিন পালটেছিল। তিনদিনের বহু পরীক্ষা সাতদিন করে পিছিয়ে দেওয়া হয়। এবার করম পুজোর জন্য পিছিয়ে গেল উচ্চ মাধ্যমিকের বৃত্তিমূলক বিষয়ের পরীক্ষাগুলি। ২২ সেপ্টম্বেরের পরিবর্তে পরীক্ষাগুলি হবে ১৩ অক্টোবর। অর্থাৎ দু-দফায় পরীক্ষার সূচি পরিবর্তন হল। এর আগে যখন সূচি পরিবর্তন হয়, তার পরে সংশোধিত অনলাইন অ্যাডমিট কার্ড বিলির ব্যবস্থা করেছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ফের এই পরিবর্তনে আবার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে কি না, সেই প্রশ্ন উঠছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ