Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

আনন্দপুরে প্লাস্টিক কারখানায় আগুন

আনন্দপুরে প্লাস্টিক কারখানায় আগুন
  • ৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাসন্তী হাইওয়ের ধারে প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। পুলিস সূত্রে খবর, রবিবার মধ্যরাতে আনন্দপুর থানা এলাকার ওই কারখানা থেকে আচমকাই ধোঁয়া বের হতে দেখা যায়। ভিতরে দাহ্যবস্তু থাকায় নিমেষে আগুন ছড়িয়ে পড়ে গোটা চত্বরে। খবর যায় দমকলে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৭টি ইঞ্জিন। প্রায় সাড়ে চারঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ