নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আনন্দমার্গ প্রচারক সঙ্ঘ আনন্দ নগরে তিনদিনের বার্ষিক ধর্ম মহাসম্মেলনের আয়োজন করেছে। রবিবার থেকে আরম্ভ হওয়া এই ধর্ম সম্মেলন চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। পশ্চিমবঙ্গ, বিহার, মহারাষ্ট্র, দিল্লি, মুম্বই, ঝাড়খণ্ড, অসম, ত্রিপুরা, দক্ষিণ ভারত এবং অন্যান্য রাজ্যের হাজার হাজার ভক্ত এই ধর্ম মহাসম্মেলনে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের সূচনা হয় প্রভাত সঙ্গীত, কীর্তন ও সম্মিলিত ধ্যানের মাধ্যমে। আচার্য বিকাশানন্দ অবধূত আনন্দমূর্তিজির আধ্যাত্মিক ধর্ম ও ভক্তি সম্পর্কিত দর্শনের উপর বক্তৃতা দেন।



