Bartaman Logo
১৫ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

কালই অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রকাশ, সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

আজ কল্যানীতে প্রশাসনিক বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে বেশ কয়েকটি বড় সিদ্ধান্তের কাথা তিনি জানান।

কালই অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রকাশ, সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর
  • ২৬ মে, ২০২৬ ১৫:০১
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ কল্যানীতে প্রশাসনিক বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে বেশ কয়েকটি বড় সিদ্ধান্তের কাথা তিনি জানান। তার মধ্যে রয়েছে অন্নপূর্ণা যোজনা থেকে মা ক্যান্টিন সংক্রান্ত নানান বড় পরিকল্পনার সিদ্ধান্ত। সবচেয়ে উল্লেখযোগ্য ঘোষণা হল, লক্ষ্মীর ভাণ্ডার থেকে দ্রুত অন্নপূর্ণা ভাণ্ডারে রূপান্তরের কাজ শুরু করার নির্দেশ। মুখ্যমন্ত্রী জানান, আগামী বুধবার নবান্ন থেকে অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রকাশ করা হবে। অনলাইন ও অফলাইন দুই মাধ্যমেই আবেদনপত্র পাওয়া যাবে। এই প্রকল্পের আর্থিক সুবিধা পেতে হলে আবেদনকারীদের নির্দিষ্ট ফর্ম পূরণ করতে হবে।

Advertisement

ফর্ম কীভাবে জমা দিতে হবে এবং প্রকল্পের অন্যান্য নিয়মাবলি সম্পর্কে বিস্তারিত তথ্য আগামীকাল জানানো হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, 'যত দ্রুত এনরোলমেন্ট হবে, তত দ্রুত মানুষ এই প্রকল্পের সুবিধা পাবেন'।
আগামী ১ জুন থেকে রাজ্যে শুরু হতে চলেছে ‘অন্নপূর্ণার ভাণ্ডার’ প্রকল্প। সদ্য গঠিত বিজেপি সরকার তাদের নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী জানিয়ে দিয়েছে, এই নতুন ভাতার আওতা থেকে কাউকে বাদ রাখা হবে না। আগে যারা লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পেতেন, তারা যেমন এই প্রকল্পের অন্তর্ভুক্ত হবেন, তেমনই নতুন আবেদনকারীরাও পাবেন সুযোগ। সবচেয়ে বড় কথা, নতুন করে ভাতার জন্য আর ‘দুয়ারে সরকার’ শিবিরের অপেক্ষা করতে হবে না সরকার সহজ পদ্ধতিতেই আবেদন গ্রহণের ব্যবস্থা করছে। আর সেই কাজ আগামীদিন থেকেই শুরু করার সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী।
এদিন আরও একটি বড় ঘোষণা করা হয়েছে মা ক্যান্টিন নিয়ে। এবার থেকে সপ্তাহে দু’দিন মা ক্যান্টিনে মাছ-ভাত দেওয়া হবে। মাত্র ৫ টাকাতেই মিলবে এই খাবার। সরকারের দাবি, সাধারণ মানুষের পুষ্টিকর খাবারের ব্যবস্থা আরও উন্নত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও কল্যাণীর সভা থেকে শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, আগামী সপ্তাহ থেকেই ‘মুখ্যমন্ত্রীকে বলো’ কর্মসূচির নাম বদলে করা হবে ‘আপনার সরকারকে বলুন’। তিনি জানান, নতুন নামকরণের বিষয়ে রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্যের মতামত নেওয়া হয়েছিল এবং তাঁর প্রস্তাবিত নামই চূড়ান্ত করা হয়েছে। পাশাপাশি, পুরনো ফোন নম্বরেও পরিবর্তন আনা হচ্ছে বলে জানান শুভেন্দু। খুব শীঘ্রই এই সংক্রান্ত সমস্ত বিস্তারিত প্রকাশ করা হবে।  

Advertisement
সম্পর্কিত সংবাদ