Bartaman Logo
২০ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

প্রাচীন মন্দির থেকে রাজবাড়ির দালান, থিমের বাহারে সেজে উঠেছে উদয়নারায়ণপুর

পুজোর মাত্র কিছুদিন বাকি। মণ্ডপ থেকে কুমোরপাড়া সব জায়গাতেই চূড়ান্ত ব্যস্ততা। এর মাঝে বৃষ্টি কিছুটা হলেও কাজে ব্যাঘাত ঘটাচ্ছে।

প্রাচীন মন্দির থেকে রাজবাড়ির দালান, থিমের বাহারে সেজে উঠেছে উদয়নারায়ণপুর
  • ৪ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: পুজোর মাত্র কিছুদিন বাকি। মণ্ডপ থেকে কুমোরপাড়া সব জায়গাতেই চূড়ান্ত ব্যস্ততা। এর মাঝে বৃষ্টি কিছুটা হলেও কাজে ব্যাঘাত ঘটাচ্ছে। যদিও এর মধ্যেই মণ্ডপ নির্মাণের কাজ শেষ করতে কোমর বেঁধে নেমেছে পুজো কমিটিগুলি। যেমন উদয়নারায়ণপুরের পেঁড়ো নেতাজি সঙ্ঘ। ৩৫ বর্ষে পা দিল এই পুজো। তাদের এবারের থিম ‘মহাকাল’। কমিটির সভাপতি সাধন ঘোষ জানান, এবার পাহাড়ের নীচ দিয়ে দর্শনার্থীদের মণ্ডপে প্রবেশ করতে হবে। পাহাড়ের উপর মহাদেব ধ্যানরত অবস্থায় থাকবেন। তাঁকে দর্শন করার পর দেবী দর্শন করবে মানুষ। এখন বৃষ্টির ফলে কাজে ব্যাঘাত ঘটছে। 

Advertisement

ভবানীপুর আমরা সবাই ক্লাবের পুজো এবার ১৩ বছরে পদার্পণ করল। এখানে একটি প্রাচীন কালী মন্দিরের আদলে প্যান্ডেল তৈরি হচ্ছে। পুজো কমিটির সম্পাদক অরুণ পোল্লে জানান, গড়ভবানীপুর সোনাতলায় ২০০ বছরের একটি প্রাচীন কালীমন্দির ছিল। সেই মন্দির ভেঙে নতুন মন্দির তৈরি হয়েছে। এবার সেই প্রাচীন মন্দিরের আদলেই তৈরি হচ্ছে মণ্ডপ। বৃষ্টিতে মণ্ডপ চত্বর জলমগ্ন থাকায়‌ কাজ করতে সমস্যা হচ্ছে। উদয়নারায়ণপুরের চিত্রসেনপুর পল্লি কল্যাণ সমিতির পুজো এবার ১৬ তম বর্ষে পা দিল। পুজো কমিটির সম্পাদক সমীর ধারা জানান, পুরাতন রাজবাড়ির দালানের আদলে মণ্ডপ হচ্ছে। সঙ্গে সাবেক ধাঁচের দুর্গা মূর্তি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ