ধীরে ধীরে কেরিয়ারগ্রাফ একটু অন্য দিকে নিয়ে যাচ্ছেন অনন্যা পাণ্ডে। বলিউডের এই নায়িকা যে কোনও প্রজেক্ট বেছে নেওয়ার আগে রীতিমতো রিসার্চ করেন। ওয়েব প্ল্যাটফর্মে তাঁর ‘কল মি বে’ দেখে খুশি দর্শক। এবার এই সিরিজের দ্বিতীয় সিজনের কাজ শুরু করবেন তিনি। সূত্রের খবর, আগামী মাসের শেষে দ্বিতীয় সিজনের শ্যুটিং শুরু হবে। ইতিমধ্যেই চিত্রনাট্য পড়ে নিজস্ব প্রস্তুতি শুরু করে দিয়েছেন অনন্যা। শোনা যাচ্ছে, গল্পেও থাকবে নতুন মোচড়। আলাদা করে ওয়ার্কশপও করছেন তিনি। ক্যামেরা হোক বা কস্টিউম প্রতিটি বিভাগে আলাদা করে নজর দেন অভিনেত্রী। তিনি মনে করেন, শুধুমাত্র অভিনয় নিয়ে নয়, একজন প্রকৃত শিল্পীর সিনেমা তৈরির সব বিভাগ নিয়েই আগ্রহ থাকা উচিত। অনন্যার আশা, দ্বিতীয় সিজন হয়তো প্রথম সিজনের থেকেও বেশি পছন্দ করবেন দর্শক।



