• অভিনেতা অভয় বর্মার সঙ্গে জুটি বাঁধতে চলেছেন অভিনেত্রী অনন্যা পাণ্ডে। সায়েন্স ফিকশন কমেডি ঘরানার এই ছবির নাম ‘ছুমন্তর’। হরর কমেডি ঘরানার মাধ্যমে দীনেশ বিজানের ম্যাডক ফিল্মস জনপ্রিয়তা পেয়েছে। এবার সায়েন্স ফিকশন কমেডি ঘরানায় ছবি তৈরি করতে চলেছেন তাঁরা। শোনা যাচ্ছে, ইতিমধ্যে অনন্যা ও অভয় নাকি ছবির চিত্রনাট্য শুনেছেন। দু’জনেরই পছন্দ হয়েছে গল্প। শীঘ্রই তাঁরা চুক্তিবদ্ধ হবেন বলে খবর। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘ধক ধক’ খ্যাত পরিচালক তরুণ দুদেজা এই ছবিটি পরিচালনা করবেন। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষে শ্যুটিং শুরু হতে পারে। এর আগে দীনেশ বিজানের প্রযোজনায় ‘মুঞ্জ্য’ ছবিতে পরিচিতি পান অভয়। এরপর শাহরুখের ‘কিং’ সিনেমায় দেখা যাবে তাঁকে। সেখানে সুহানা খানের প্রেমিকের ভূমিকায় অভিনয় করছেন তিনি। এদিকে, অনন্যা ব্যস্ত কার্তিক আরিয়ানের সঙ্গে ‘তু মে ম্যায় তেরা ম্যায় তেরা তু মেরি’ ছবির কাজে।



