Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

আমতায় উদ্ধার বিরল ক্যাট স্নেক

আমতায় উদ্ধার বিরল ক্যাট স্নেক
  • ১১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, উলুবেড়িয়া: জালে জড়িয়ে পড়া বিরল ক্যাট স্নেক বা বিড়াল সাপকে উদ্ধার করে পরিবেশে মুক্ত করে দিলেন বন্যপ্রাণ উদ্ধারকারী অর্নিবাণ সেনাপতি। মঙ্গলবার আমতা থানার সোনামুই গ্রামের পাঁজাপাড়ায় একটি বাগানে দেওয়া জালে জড়িয়ে পড়ে সাপটি। অদ্ভুত দর্শন সাপটিকে দেখতে ভিড় জমান আশপাশের লোকজন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বন্যপ্রাণ উদ্ধারকারী  অর্নিবাণ সেনাপতি। তিনি ঘটনাস্থলে পৌঁছে ক্যাট স্নেকটি উদ্ধার করে পরিবেশে মুক্ত করে দেন। তিনি জানান, হাওড়া জেলায় এই ধরনের ক্যাট স্নেক বা বিড়াল সাপ বিরল। সাপটি মৃদু বিষধর। এই সাপের চোখের তারা বা রেটিনা বিড়ালের মতো লম্বালম্বি। তবে এরা খুব নিরীহ প্রকৃতির।-নিজস্ব চিত্র
Advertisement
সম্পর্কিত সংবাদ