Bartaman Logo
২৯ জুলাই, ২০২৬
Advertisement
বর্তমান / বিদেশ

আমেরিকার পণ্যের উপরে শুল্ক চাপাল চীন! গুগলের বিরুদ্ধে তদন্তও শুরু করল বেজিং

ইটের বদলে পাটকেল! আমেরিকা থেকে আমদানি করা পণ্যের উপরে এবারে বড় অঙ্কের শুল্ক চাপাল চীন। বিশেষজ্ঞদের মতে আমেরিকার কারণেই বাণিজ্য যুদ্ধ শুরু গেল চীনের সঙ্গে! যার ধাক্কা পড়তে পারে বিশ্ববাজারে

আমেরিকার পণ্যের উপরে শুল্ক চাপাল চীন! গুগলের বিরুদ্ধে তদন্তও শুরু করল বেজিং
  • ৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
বেজিং, ৪ ফেব্রুয়ারি: ইটের বদলে পাটকেল! আমেরিকা থেকে আমদানি করা পণ্যের উপরে এবারে বড় অঙ্কের শুল্ক চাপাল চীন। বিশেষজ্ঞদের মতে আমেরিকার কারণেই বাণিজ্য যুদ্ধ শুরু গেল চীনের সঙ্গে! যার ধাক্কা পড়তে পারে বিশ্ববাজারে। গত শনিবারই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দেন মেক্সিকো ও কানাডার পাশাপাশি চীন থেকে আমদানি করা পণ্যের উপরে শুল্ক চাপানো হচ্ছে। কানাডা ও মেক্সিকোর ক্ষেত্রে সেই শুল্কের পরিমাণ ২৫ শতাংশ হলেও চীনের জন্য ধার্য করা হয় ১০ শতাংশ। যদিও গতকাল, সোমবার রাতে মেক্সিকোর প্রেসিডেন্ট ও কানাডার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয় ট্রাম্পের। তারপরেই ওই দুই দেশের পণ্যের উপর আপাতত শুল্ক লাগু করার বিষয়ে পিছিয়ে গিয়েছে আমেরিকা। কিন্তু চীনের ক্ষেত্রে কোনও সিদ্ধান্ত নেননি ট্রাম্প। ফলে আমেরিকাকে এবার পাল্টা দিয়েছে চীন। বেজিংয়ের তরফে জানানো হয়েছে, আমেরিকা থেকে আমদানি করা কয়লা, তরল প্রাকৃতিক গ্যাসের উপর ১৫ শতাংশ শুল্ক চাপানো হচ্ছে। অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক চাপানো হচ্ছে কৃষিকাজের সরঞ্জাম, বড় গাড়ি ও ক্রুড ওয়েলের উপর। আগামী ১০ ফেব্রুয়ারি থেকে এই নতুন শুল্কনীতি চালু হবে বলে জানিয়েছে চীনের বিদেশমন্ত্রক। তবে এতেই থেমে থাকেনি চীন। বিদেশমন্ত্রক জানিয়েছে, আমেরিকার টেক কোম্পানি গুগলের উপরও তদন্ত শুরু করেছে বেজিং। মূলত, বিশ্বাসযোগ্যতা ভঙ্গের অভিযোগে গুগলের উপর তদন্তের পথে হাঁটছে চীন। যদিও চীনে সাধারণভাবে নিষিদ্ধ গুগল। কয়েকটি সংস্থার সঙ্গে অংশীদারির ভিত্তিতে চীনে কাজ করে আমেরিকার এই জনপ্রিয় টেক কোম্পানি।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ