Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

আম্পায়াররা মাঠে না আসায় বাতিল ক্রিকেট ম্যাচ

আম্পায়াররা মাঠে না আসায় বাতিল ক্রিকেট ম্যাচ
  • ২৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বর্ধমান: দুর্গাপুরে মহকুমা ক্রীড়া সংস্থা পরিচালিত অনূর্ধ্ব-১৭ ক্রিকেট লিগের খেলায় ঘটল আজব কাণ্ড। মঙ্গলবার এমএএমসি মাঠে ভারতী ভলিবল ক্লাব ও সন্ধানী সঙ্ঘের খেলা ছিল। দু’টি দলই মাঠে উপস্থিত ছিল। কিন্তু, দুই আম্পায়ার মাঠে অনুপস্থিত ছিলেন। ফলে খেলাটি হয়নি। এমন ঘটনা সাধারণত দেখা যায় না বলে জানান ক্রীড়াবিদরা।
Advertisement
ক্রিকেটে জয়ী পাণ্ডবেশ্বর ফুটবল অ্যাকাডেমি: এসসিএ মাঠে জয়ী হয়েছে পাণ্ডবেশ্বর ফুটবল অ্যাকাডেমি। এদিন তারা ৬ উইকেটে ক্লাব ঐকতানকে হারিয়ে দেয়। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৩১ রান তোলে ক্লাব ঐকতান। শুভম সাউ দলের হয়ে সর্বোচ্চ ৪২ রান করে। রান তাড়া করতে নেমে ১৭.৫ ওভারে ৪ উইকেটে ১৩৩ রান তুলে ম্যাচ জিতে নেয় পাণ্ডবেশ্বর ফুটবল অ্যাকাডেমি। দলের হয়ে শিবম বন্দ্যোপাধ্যায় ৫৫ রান করে। 
সেমিফাইনালে সুভাষচন্দ্র বয়েজ: মহকুমা ক্রীড়া সংস্থা পরিচালিত অনূর্ধ্ব-১৭ ফুটবল লিগের সেমিফাইনালে উঠল সুভাষচন্দ্র বয়েজ ক্লাব। মঙ্গলবার লাল ময়দানে তারা ৬-১ গোলে পলাশডিহা আদিবাসী স্পোর্টিং ক্লাবকে হারিয়ে দেয়। বিজয়ী দলের হয়ে দুর্দান্ত খেলে অভিজিৎ বাস্কে। হ্যাটট্রিক সহ ৫টি গোল সে একাই করে। অপর গোলটি করে রাজ বেশরা। পলাশডিহার সন্দীপ হেমব্রম গোল করে।
প্লে-অব ফাইনালে অগ্রণী সংস্কৃতি পরিষদ: মহকুমা ক্রীড়া সংস্থা পরিচালিত মহিলা ফুটবল লিগের প্লে-অব ফাইনালে উঠল অগ্রণী সংস্কৃতি পরিষদ। মঙ্গলবার সেমিফাইনালে তারা ২-০ গোলে অআকখ কোচিং সেন্টারকে হারিয়ে দেয়। বিজয়ী দলের হয়ে সীমা হেমব্রম ও প্রিয়া বাস্কে একটি করে গোল করে।
Advertisement
সম্পর্কিত সংবাদ