Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

শ্যুটিং শুরু করছেন অমিতাভ

শ্যুটিং শুরু করছেন অমিতাভ
  • ১৭ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

‘বয়স বাড়ছে। সংলাপ মনে রাখতে পারি না’, সদ্য সমাজমাধ্যমে এই পোস্ট করেছিলেন অমিতাভ বচ্চন। এরপর থেকেই শুরু হয় অভিনেতার অবসর জল্পনা। ইন্ডাস্ট্রির অন্দরে শোনা যাচ্ছিল, আর হয়তো পর্দায় দেখা যাবে না অমিতাভকে। পাশাপাশি ‘কৌন বনেগা ক্রোড়পতি’তেও তিনি আর সঞ্চালক হিসেবে থাকবেন না বলে জল্পনা ছড়ায়। যদিও যাবতীয় গুজবকে উড়িয়ে দিল সাম্প্রতিকতম খবর। জানা গিয়েছে, আগামী মে মাস থেকে শুরু হচ্ছে ‘কল্কি: ২৮৯৮ এডি’ ছবির সিক্যুয়েলের শ্যুটিং। তখন থেকেই সিক্যুয়েলের কাজ শুরু করবেন অমিতাভ। এই ছবির প্রথম পর্বে অশ্বত্থামা হিসেবে তাক লাগিয়েছিলেন শাহেনশা। সূত্রের খবর, ‘কল্কি ২’তে অমিতাভের চরিত্র আরও বড় পরিসর পেতে চলেছে। ইতিমধ্যে ছবির জন্য যাবতীয় প্রস্তুতি শুরু করেছেন বিগ বি। সিক্যুয়েলে থাকবে আরও অনেক চমক। নতুন এক তারকার সংযোজন ঘটতে পারে বলে শোনা গিয়েছে। তবে এখনও  ‘কল্কি ২’তে প্রত্যাবর্তন নিয়ে মুখ খোলেননি অমিতাভ নিজে। শীঘ্রই নির্মাতাদের তরফে বিষয়টি প্রকাশ্যে আনা হবে বলে খবর। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ