Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

অবসরের পরিকল্পনা আমিরের?

অবসরের পরিকল্পনা আমিরের?
  • ২ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

আমির খান কি অবসর নেওয়ার কথা চিন্তা করছেন? বলি পাড়া আপাতত সেই জল্পনাতেই সরগরম। কেন? কারণ তাঁর সাম্প্রতিক মন্তব্য। ‘মহাভারতের পর আর কিছু করার থাকবে না’, বলেছেন অভিনেতা। মুক্তির অপেক্ষায় আমিরের পরবর্তী ছবি ‘সিতারে জমিন পার’। এই ছবির হাত ধরে দীর্ঘদিন পর পর্দায় ফিরছেন মিস্টার পারফেকশনিস্ট। আগামী ২০ জুন বড়পর্দায় মুক্তি পাবে এই সিনেমা। বর্তমানে জোরকদমে প্রচার সারছেন আমির। সদ্য এক সাক্ষাৎকারে নিজের স্বপ্নের প্রজেক্ট ‘মহাভারত’ নিয়ে কথা বলেছেন অভিনেতা। দীর্ঘদিন ধরে ‘মহাভারত’ তৈরির চিন্তাভাবনা করছেন আমির। শীঘ্রই ওই ছবির কাজ শুরু হবে বলে খবর। সেই প্রসঙ্গ উল্লেখ করেই আমির সাক্ষাৎকারে বলেছেন, ‘এই ছবিটা করে ফেললে জীবনে আর কোনও আক্ষেপ থাকবে না। আর তারপর হয়তো আমার আর কিছু করারও থাকবে না।’ এই মন্তব্য সামনে আসার পর থেকেই শুরু হয়েছে আমিরের অবসর জল্পনা। তবে কি ‘মহাভারত’ তাঁর কেরিয়ারের শেষ ছবি? তারপরই লাইট-ক্যামেরা-অ্যাকশনের ঘেরাটোপকে বিদায় জানাবেন তিনি? উত্তরের অপেক্ষায় অনুরাগীরা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ