Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে কূটনীতিক ও সেনার পরিবারের সদস্যদের সরিয়ে নিচ্ছে আমেরিকা, জায়গাটি ভয়ঙ্কর স্থান হতে পারে আশঙ্কা ট্রাম্পের

মধ্যপ্রাচ্য ও পশ্চিম এশিয়ায় কী যুদ্ধপরিস্থিতি আসন্ন? কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য ও আমেরিকার প্রশাসনের পদক্ষেপে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে কূটনীতিক ও সেনার পরিবারের সদস্যদের সরিয়ে নিচ্ছে আমেরিকা, জায়গাটি ভয়ঙ্কর স্থান হতে পারে আশঙ্কা ট্রাম্পের
  • ১২ জুন, ২০২৫ ১১:০৬
Prefer us on Google

ওয়াশিংটন, ১২ জুন: মধ্যপ্রাচ্য ও পশ্চিম এশিয়ায় কী যুদ্ধপরিস্থিতি আসন্ন? কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য ও আমেরিকার প্রশাসনের পদক্ষেপে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। গতকাল, বুধবার(স্থানীয় সময়) একটি অনুষ্ঠানে গিয়ে ট্রাম্প বলেন, ‘পশ্চিম এশিয়া ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গা থেকে মার্কিনি সেনাদের পরিবারের সদস্য ও কূটনীতিকদের সরিয়ে নেওয়া হচ্ছে। পশ্চিম এশিয়ার কয়েকটি দূতাবাস থেকে অন্যত্র সরানো হচ্ছে মার্কিন আধিকারিকদেরও। কারণ, ওই জায়গাটি ভয়ঙ্কর স্থান হয়ে উঠতে পারে। পরিস্থিতি কী দাঁড়ায়, তা আমরা দেখব। আমরা আপাতত সরে যাওয়ার নির্দেশ দিয়েছি।’ সূত্রের খবর, ইরাকে থাকা মার্কিন দূতাবাস থেকে আংশিক কর্মীদের ও কূটনীতিকদের সরে আসার নির্দেশ দেওয়া হচ্ছে ট্রাম্প প্রশাসনের তরফে। সঙ্গে তাঁদের পরিবারের সদস্যদেরও নিরাপদ স্থানে যেতে নির্দেশ দেওয়া হবে।

Advertisement

মধ্যপ্রাচ্য, আরব, বাহারিন ও কুয়েত থেকে মার্কিনি আধিকারিকদের ও সেনার পরিবারের সদস্যদের সরে যেতেও নির্দেশ দেওয়া হয়েছে ট্রাম্প প্রশাসনের তরফে। এই বিষয়ে একটি নির্দেশিকা জারি করেছেন মার্কিন প্রতিরক্ষা সচিব পেটে হেগসেথ। তবে পশ্চিম এশিয়ায় কী যুদ্ধ আসন্ন? ফের অশান্ত হবে মধ্যপ্রাচ্য? আমেরিকার টার্গেট কী ইরান? এই প্রশ্নগুলিই এখন ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক মহলে। 

পশ্চিম এশিয়া ও মধ্যপ্রাচ্য থেকে সেনার পরিবারের সদস্যদের ও দূতাবাসের কর্মী এবং কূটনীতিকদের মার্কিন প্রশাসনের সরে যাওয়ার নির্দেশের অন্যতম কারণ ইরানের সঙ্গে আমেরিকার তিক্ত সম্পর্ক। ইরানের পরমাণু অস্ত্রভাণ্ডার নিয়ে চিন্তিত আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আগেই বারবার বলেছিলেন পরমাণু অস্ত্র নিয়ে ওয়াশিংটনের সঙ্গে চুক্তি করতে হবে তেহরানকে। সেই নিয়ে দুই দেশের মধ্যে একাধিকবার হয়েছে বৈঠকও। কিন্তু কোনও সমাধান সূত্র বের হয়নি। তারপরেই ফের ট্রাম্প জানিয়েছেন, ইরান পরমাণু অস্ত্র রাখতে পারে না। আমরা কোনওভাবেই তাতে অনুমতি দেব না।’ তারপরেই আমেরিকার তরফে এই পদক্ষেপ চিন্তা বাড়িয়েছে সর্বত্র।

সূত্রের খবর, ইজরায়েল, ইরানে হামলা চালানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। তেমনটা হলে ফের অশান্ত হতে পারে পশ্চিম এশিয়া তথা গোটা মধ্যপ্রাচ্য। সূত্রের খবর, ইজরায়েল যদি ইরানে হামলা চালায়, তাহলে পাল্টা তেহরানও ইরাকে আমেরিকার দূতাবাসে লক্ষ্য করে প্রত্যাঘাত করতে পারে। এমনকী মধ্যপ্রাচ্যে তথা গোটা পশ্চিম এশিয়ায় যেখানে যেখানে আমেরিকার দূতাবাস রয়েছে সেখানেও হামলা চালাতে পারে ইরান। সেই কারণেই আগাম পদক্ষেপ হিসেবে মার্কিনি সেনা আধিকারিক, কর্মী ও কূটনীতিকদের সপরিবারে মধ্যপ্রাচ্য ও পশ্চিম এশিয়ার দেশগুলি থেকে সরে যেতে বলা হচ্ছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ