নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রথা ভেঙে এবছর নতুন নিয়মে পালিত হবে মোহন বাগান দিবস। চলতি বছরে দু’দিন ধরে চলবে অনুষ্ঠান। ২৯ তারিখ প্রথম দিন ক্লাবের লনে পতাকা উত্তোলনের মাধ্যমে হবে সূচনা। এরপর দুপুরে ক্লাবের মাঠেই আয়োজিত হবে প্রাক্তন ফুটবলারদের। তবে অন্যান্য বছরের মতো এবার সেদিনই হচ্ছে না পুরস্কার বিতরনী অনুষ্ঠান। বরং তা পরের দিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ঝাঁকজমক ভাবে তা অনুষ্ঠিত হবে। পূর্ব ঘোষণা অনুযায়ী চলতি বছর মরণোত্তর ‘মোহন বাগান রত্ন’ পুরস্কার পাচ্ছেন প্রাক্তন সচিব অঞ্জন মিত্র। বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন অলবার্তো রডরিগেজ। আর সেরা স্ট্রাইকার ও উদীয়মান ফুটবলার নির্বাচিত হয়েছেন লিস্টন কোলাসো ও সুহেল ভাট। বর্ষসেরা ক্রিকেটার অভিষেক রমন। এছাড়া জীবনকৃতি সম্মান পাচ্ছেন প্রতাপ রায়। বুধবার ক্লাবের কার্যকরি কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি সহ-সভাপতি পদে শূন্যস্থান পূরণ করতে চলেছেন অসিত চট্টোপাধ্যায়।



