Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

জন্মদিনে অক্ষয়ের উপলব্ধি

দর্শকই ভগবান। তাঁরাই সব— মঙ্গলবার জন্মদিনে এই উপলব্ধি ফের জনসমক্ষে শেয়ার করলেন অভিনেতা অক্ষয় কুমার। এদিন ৫৮ বছরে পা রাখলেন অক্ষয়।

জন্মদিনে অক্ষয়ের উপলব্ধি
  • ১০ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

দর্শকই ভগবান। তাঁরাই সব— মঙ্গলবার জন্মদিনে এই উপলব্ধি ফের জনসমক্ষে শেয়ার করলেন অভিনেতা অক্ষয় কুমার। এদিন ৫৮ বছরে পা রাখলেন অক্ষয়। ৩৪ বছরের কেরিয়ারে কম উত্থান-পতন দেখেননি তিনি। একের পর ছবি নিয়ে বক্স অফিসে খরা, সমালোচনা, কটাক্ষের ঝড় সামলেছেন। পাশাপাশি অনুরাগীদের তরফে প্রশংসাও পেয়েছেন। ইন্ডাস্ট্রিতে ৩৪ বছর কাটানোর অভিজ্ঞতাই জন্মদিনে মেলে ধরলেন অক্ষয়। বলেন, ‘নিজেকে গড়ে তুলছি ৫৮ বছর ধরে। ইন্ডাস্ট্রিতে কাটিয়ে ফেললাম ৩৪ বছর। দেড়শোটি সিনেমায় অভিনয় করেছি, এখনও আরও বাকি। এই জার্নিতে যাঁরা আমার সঙ্গে থেকেছেন, আমাকে বিশ্বাস করে সিনেমার টিকিট কেটেছেন কিংবা যেসব প্রযোজক-পরিচালকরা আমার উপর ভরসা রেখেছেন, আমাকে পথ দেখিয়েছেন, তাঁরাও আমার এই সফরের অংশীদার।’ অক্ষয় বিশ্বাস করেন, দর্শককে ছাড়া তিনি শূন্য। সে কথা জানিয়ে তিনি বলেছেন, ‘যাঁরা আমার উপর ভরসা রেখেছেন, এই জন্মদিনটা তাঁদের জন্যই উৎসর্গ করলাম। আপনাদের ছাড়া আমি শূন্য।’

Advertisement
সম্পর্কিত সংবাদ