Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

অক্ষয়ের গাড়ি আটক

জম্মুর রাস্তায় আটক করা হল অভিনেতা অক্ষয় কুমারের গাড়ি। মঙ্গলবার জম্মুতে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন নায়ক। অনুষ্ঠান কক্ষে প্রবেশের আগে তাঁর গাড়ি আটক করা হয়।

অক্ষয়ের গাড়ি আটক
  • ১৪ আগস্ট, ২০২৫ ১৬:০৮
Prefer us on Google

জম্মুর রাস্তায় আটক করা হল অভিনেতা অক্ষয় কুমারের গাড়ি। মঙ্গলবার জম্মুতে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন নায়ক। অনুষ্ঠান কক্ষে প্রবেশের আগে তাঁর গাড়ি আটক করা হয়। সূত্রের খবর, অভিনেতার গাড়ির কাচ কালো হওয়ায় এই পদক্ষেপ নিয়েছে জম্মু পুলিস। কারণ তিনি জম্মুর ট্রাফিক আইন লঙ্ঘন করেছেন বলে অভিযোগ। জম্মুর এসএসপি ট্রাফিক ফারুক কাইসার সংবাদ মাধ্যমে বলেন, ‘আইন সকলের জন্যই সমান। ওঁর গাড়ি কালো কাচে ঢাকা ছিল। রুটিন নাকা চেকিংয়ের সময় বাইরে থেকে কিছু দেখা সম্ভব হয়নি। গাড়িটি আটক করা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’ অক্ষয় নিজে এ বিষয়ে কোনও মন্তব্য করেননি। কিন্তু পুলিস ও প্রশাসনের সঙ্গে সবরকম সহযোগিতা করতে প্রস্তুত অভিনেতা।

Advertisement
সম্পর্কিত সংবাদ