Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

রিমেকে অক্ষয়

একটি দক্ষিণী ছবির রিমেকে অভিনয় করবেন অক্ষয় কুমার। চলতি বছর মুক্তি পেয়েছিল ভেঙ্কটেশ দগ্গুবতী অভিনীত ‘সংক্রান্তী কি বাস্তুনাম’ ছবিটি।

রিমেকে অক্ষয়
  • ১৫ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

একটি দক্ষিণী ছবির রিমেকে অভিনয় করবেন অক্ষয় কুমার। চলতি বছর মুক্তি পেয়েছিল ভেঙ্কটেশ দগ্গুবতী অভিনীত ‘সংক্রান্তী কি বাস্তুনাম’ ছবিটি। কেবল তেলুগু ভাষাতেই মুক্তি পেয়েছিল সিনেমাটি। ফলে হিন্দি সহ অন্যান্য দর্শকের কাছে পৌঁছতে পারেনি এই সিনেমা। যদিও বক্স অফিসে ২০০ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। সূত্রের খবর, এই ছবির রিমেকে কাজ করবেন অক্ষয়। পরিচালনার দায়িত্বে কে থাকছেন? ‘ভুল ভুলাইয়া’, ‘ওয়েলকাম’ খ্যাত পরিচালক অনীশ বাজমি অ্যাকশন কমেডি ঘরানার ছবিটি পরিচালনা করবেন। প্রযোজনা করবেন দিল রাজু। অক্ষয়ের বিপরীতে দু’জন নায়িকা থাকার কথা। তাঁদের কাস্টিং চলছে। পাশাপাশি জোর কদমে এই ছবির জন্য প্রস্তুতি নিচ্ছেন অক্ষয়। চলতি বছরই ছবির কাজ শুরু হবে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ