Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

নতুন লুকে অক্ষয়, জালিয়ানওয়ালাবাগের রক্তাক্ত ইতিহাস পর্দায় আনছেন খিলাড়ি

নতুন লুকে অক্ষয়, জালিয়ানওয়ালাবাগের রক্তাক্ত ইতিহাস পর্দায় আনছেন খিলাড়ি
  • ২৪ মার্চ, ২০২৫ ১৮:০৩
Prefer us on Google

মুম্বই: ফের একটি দেশাত্মবোধক ছবিতে অক্ষয় কুমার। অবশ্য জল্পনা আগেই চলছিল। এবার জনসমক্ষে চলে এল সিনেমার টিজারও। আগামী এক মাসের মধ্যে প্রেক্ষাগৃহে আসতে চলেছে অক্ষয় কুমারের নতুন ছবি ‘কেশরি চ্যাপ্টার-২। যা তৈরি করা হয়েছে জালিয়ানওয়ালাবাগের ঘটনা অবলম্বন করে।

Advertisement

এই সিনেমায় অক্ষয়কে আবার একটি নতুন অবতারে পাওয়া যাচ্ছে। আদালতে আইনি লড়াই লড়তে দেখা যাচ্ছে খিলাড়িকে। তবে ‘কেশরি চ্যাপ্টার-২-এর টিজার কিন্তু বেশ চমকপ্রদ। সোমবার দুপুরে করণ জোহরের ধর্মা প্রোডাকশন তাদের ইউটিউব চ্যানেলে এই ১ মিনিট ৩৯ সেকেন্ডের টিজারটি আপলোড করেছে। বিশেষ বিষয় হল, এই টিজারের প্রথম ৩০ সেকেন্ডে কোনও ভিজ্যুয়াল নেই, শুধুই শব্দ। ৩০ সেকেন্ড ধরে পর্দা পুরোপুরি অন্ধকার, শুধুই গুলি, মারামারি এবং চিৎকারের শব্দ-যা কিনা দর্শককে রীতিমতো বিচলিত করে তোলে। আসলে সিনেমার টিজারে জালিয়ানওয়ালাবাগে ব্রিটিশদের নিষ্ঠুরতা ছত্রে ছত্রে বোঝানোর চেষ্টা করেছে ছবি নির্মাতারা। সিনেমার এই ভগ্নাংশ দেখে অবশ্য দারুণ খুশি অক্ষয় ফ্যানেরা।

 

অক্ষয় কুমারের পাশাপাশি এই সিনেমায় মাধবন এবং অনন্যার মতো তারকাকেও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে। মনে করা হচ্ছে, ২০১৯ সালের কেশরির মতোই হিট হবে কেশরি চ্যাপ্টার-২’ও। কেশরি মুক্তি পেয়েছিল ২০১৯ সালের ২১ মার্চ। আর তার ৬ বছর পর আসছে এর দ্বিতীয় ভাগ। এখন পর্যন্ত ঘোষণা অনুযায়ী, আগামী ১৮ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে করণ সিং ত্যাগীর কেশরি।

Advertisement
সম্পর্কিত সংবাদ