Bartaman Logo
২৭ মে, ২০২৬

আক্রান্ত অভিনেতা

আক্রান্ত অভিনেতা
  • ৬ জানুয়ারি, ২০২৫ ০০:০০
মুম্বইয়ের রাজপথে আক্রান্ত হলেন ‘ক্রাইম পেট্রোল’-এর অভিনেতা রাঘব তিওয়ারী। ঘটনাটি গত ৩০ ডিসেম্বরের। বন্ধুর সঙ্গে গাড়ি করে ফিরছিলেন অভিনেতা। ভারসোভা এলাকায় ঘটে দুর্ঘটনা। একটি মোড় পার হওয়ার সময় তাঁর গাড়ির সঙ্গে একটি বাইকের ধাক্কা লাগে। এ জন্য ক্ষমা চেয়ে নেন রাঘব। কিন্তু তাতেও ক্ষান্ত হননি বাইকচালক। গালিগালাজ করতে থাকেন। রাঘব প্রতিবাদ করলে বাইকচালক তেড়ে এসে ছুরি চালান। এমনকী লোহার রড দিয়ে অভিনেতার মাথায় আঘাত করা হয় বলেও অভিযোগ। এর পরে দ্রুত পালিয়ে যায় অভিযুক্ত। রক্তাক্ত অভিনেতাকে হাসপাতালে নিয়ে যান তাঁর বন্ধু।
Advertisement
সম্পর্কিত সংবাদ