Bartaman Logo
২৭ মে, ২০২৬

আজমির থেকে খুনের হুমকি মেসেজ মোদিকে

আজমির থেকে খুনের হুমকি মেসেজ মোদিকে
  • ৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
মুম্বই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খুনের হুমকি। শনিবার এই হুমকি মেসেজ এসেছে মুম্বই ট্রাফিক পুলিসের হেল্পলাইন হোয়াটসঅ্যাপ নম্বরে। পাক গুপ্তচর সংস্থা আইএসআই এজেন্টরা প্রধানমন্ত্রীকে বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার ছক করছে বলে সতর্ক করা হয় ওই মেসেজে। স্বাভাবিকভাবেই নড়েচড়ে বসে প্রশাসন। মুম্বই পুলিসের তরফে দায়ের করা হয় এফআইআর। শুরু হয়েছে তদন্ত।
Advertisement
রাজস্থানের আজমির থেকে মুম্বই পুলিসের কাছে মেসেজটি পাঠানো হয়েছে। ইতিমধ্যে একটি বিশেষ দলকে সেখানে পাঠানো হয়েছে। পুলিসের এক পদস্থ কর্তা জানিয়েছেন, দুই আইএসআই এজেন্ট প্রধানমন্ত্রীকে টার্গেট করে বিস্ফোরণের ছক করছে বলে মেসেজে জানানো হয়েছে। মুম্বই ট্রাফিক পুলিসের হেল্পলাইন নম্বরে হুমকি মেসেজ আসা নতুন কোনও ঘটনা নয়। এর আগে সলমন খান, যোগী আদিত্যনাথের নামেও এমন মেসেজ এসেছিল। কিন্তু তদন্তে দেখা যায় অধিকাংশই ভুয়ো। 
সম্পর্কিত সংবাদ