Bartaman Logo
৩০ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

আন্তর্জাতিক ক্রিকেটকে ‘আলবিদা’ রাহানের

টেস্ট, ওয়ান ডে এবং টি২০- সমস্ত ফরম্যাটে সফল ব্যাটারদের মধ্যে অন্যতম রাহানে। দেশের হয়ে খেলেছেন ৮৫টি টেস্ট, ৯০টি ওডিআই এবং ২০টি টি২০ ম্যাচ।

আন্তর্জাতিক ক্রিকেটকে ‘আলবিদা’ রাহানের
  • ৩০ জুলাই, ২০২৬ ১১:৪২
Prefer us on Google

মুম্বই, ৩০ জুলাই: একসময় ছিলেন ভারতীয় টেস্ট দলের অন্যতম ভরসার মুখ। তাঁর নেতৃত্বে ২০২০-২১ সালের বর্ডার-গাভাস্কার ট্রফি জিতেছে ভারত। কিন্তু প্রায় তিন বছর জাতীয় দলের বাইরে। শেষমেষ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিলেন অজিঙ্কা রাহানে। আজ, বৃহস্পতিবার সকালে ভক্তদের মন খারাপ করা এই সিদ্ধান্ত সোশ্যাল মিডিয়ায় জানালেন রাহানে স্বয়ং।

Advertisement

টেস্ট, ওয়ান ডে এবং টি২০- সমস্ত ফরম্যাটে সফল ব্যাটারদের মধ্যে অন্যতম রাহানে। দেশের হয়ে খেলেছেন ৮৫টি টেস্ট, ৯০টি ওডিআই এবং ২০টি টি২০ ম্যাচ। সব ফরম্যাট মিলিয়ে ৮ হাজারের বেশি আন্তর্জাতিক রান করেছেন। বিদেশের মাটিতে কঠিন পরিস্থিতিতে তাঁর সাফল্য অনেকের কাছেই ঈর্ষণীয়। 
২০১১ সালে ৩১ আগস্ট ম্যাঞ্চেস্টারে ইংল্যান্ডেরে বিরুদ্ধে টি২০ ম্যাচের মধ্য দিয়ে ভারতীয় দলে অভিষেক হয় রাহানের। ওই ট্যুরেই ৩ সেপ্টেম্বর ওয়ান ডে দলে স্থান পান। আর ভারতের জার্সিতে প্রথম টেস্ট ম্যাচ খেলেন তার প্রায় দেড় বছর পরে- ২০১৩ সালের মার্চে। দিল্লিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। কিন্তু
প্রায় তিনবছর জাতীয় দলের বাইরে রাহানে। ২০২৩ সালের জুলাইতে পোর্ট অব স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট ম্যাচে শেষবার মাঠে নেমেছেন তিনি। এর পরে প্রত্যাবর্তনের আপ্রাণ চেষ্ঠা করেন। নিজেকে প্রমাণের জন্য টানা দু’টো মরশুম রঞ্জী ট্রফিতে খেলেছেন। তারপরেও ভাগ্যে শিকে ছেঁড়েনি। শেষমেষ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিলেন অজিঙ্কা রাহানে।

Advertisement
সম্পর্কিত সংবাদ