Bartaman Logo
১৮ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

অজয়ের প্রযোজনায় সিদ্ধান্ত

অ্যাকশন ছবি প্রযোজনা করতে চলেছেন অভিনেতা অজয় দেবগন। শোনা যাচ্ছে, ওটিটি প্ল্যাটফর্মের জন্য তৈরি এই সিনেমায় মুখ্য চরিত্রে দেখা যাবে সিদ্ধান্ত চতুর্বেদিকে।

অজয়ের  প্রযোজনায় সিদ্ধান্ত
  • ১৮ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

অ্যাকশন ছবি প্রযোজনা করতে চলেছেন অভিনেতা অজয় দেবগন। শোনা যাচ্ছে, ওটিটি প্ল্যাটফর্মের জন্য তৈরি এই সিনেমায় মুখ্য চরিত্রে দেখা যাবে সিদ্ধান্ত চতুর্বেদিকে। পাশাপাশি থাকছেন মোহিত রায়নাও। জানা গিয়েছে, প্রাথমিকভাবে অজয়কেই মুখ্য চরিত্রের জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল, তবে তিনি তা করতে চাননি। ইতিমধ্যে চিত্রনাট্যের কাজ শেষ হয়েছে বলে খবর। শোনা যাচ্ছে, ১৯৪৫ সালের প্রেক্ষাপটে সত্য ঘটনা অবলম্বনে এই ছবিটি তৈরি করা হচ্ছে। ছবির নাম এখনও চূড়ান্ত নয়। পরিচালনার দায়িত্বে থাকছেন নেহা শর্মা। এই ছবির মাধ্যমেই পরিচালক হিসেবে হাতেখড়ি হচ্ছে তাঁর। আগামী অক্টোবর মাস থেকে শ্যুটিং শুরু হতে পারে।   

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ