Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আজ থেকে শুরু হল মাধ্যমিক, পরীক্ষার্থীদের শুভেচ্ছা কলকাতা পুলিস কমিশনার মনোজ ভার্মার

আজ থেকে শুরু হল মাধ্যমিক, পরীক্ষার্থীদের শুভেচ্ছা কলকাতা পুলিস কমিশনার মনোজ ভার্মার
  • ১০ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ, সোমবার থেকে রাজ্যে শুরু হল মাধ্যমিক পরীক্ষা। এবারে পরীক্ষার্থীর সংখ্যে মোট ৯ লক্ষ ৮৪ হাজার ৭৫৩ জন। পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রীর সংখ্যা সাড়ে ৫ লক্ষের বেশি। ছাত্রের সংখ্যা ৪ লক্ষ ২৮ হাজার ৬০৩। এ বছর রাজ্যের মোট ২ হাজার ৬৮৩টি স্কুলে মাধ্যমিকের সিট পড়েছে। সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনার জন্য প্রস্তুত প্রশাসন। এদিন পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন কলকাতা পুলিস কমিশনার মনোজ কুমার ভার্মা। তিনি বলেন, “কলকাতা পুলিসের এলাকায় মোট ৩৭ হাজার ৪০০ জন পড়ুয়া মাধ্যমিক পরীক্ষায় বসেছে। শতাধিক পরীক্ষা কেন্দ্র রয়েছে কলকাতায়। পরীক্ষার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে শহরের সব গুরুত্বপূর্ণ মোড় এবং ফেরিঘাটে বাড়তি পুলিস মোতায়ন করা হয়েছে। পাশাপাশি, প্রশ্নপত্র এসকর্টিং-এর বিষয়টিও গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। কোথাও কোনও পরীক্ষার্থী সমস্যায় পড়লে কলকাতা পুলিসের হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পারবে। স্থানীয় ট্রাফিক গার্ড এবং পিসিআর ভ্যান তাদের সহযোগিতা করবে।”
Advertisement
উল্লেখ্য, মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে প্রশাসন বেশ কয়েকটি হেল্পলাইন নম্বর চালু করেছে। কলকাতা পুলিসের হেল্পলাইন নম্বর ৯৪৩২৬১০০৩৯। কেন্দ্রীয় কন্ট্রোল রুমের নম্বর ০৩৩-২৩২১৩৮১৩, ০৩৩-২৩৩৭২২৮২। এছাড়া, জেলাস্তরেও চালু থাকবে হেল্পলাইন। বর্ধমানের জন্য ০৩৪-২২৬৬২৩৭৭, মেদিনীপুরের জন্য ০৩২২২-২৭৫৫২৪, কলকাতার জন্য ০৩৩ ২৩২১৩৮১১ এবং উত্তরবঙ্গের জন্য ৮২৪০৭৫৬৩৭১।
Advertisement
সম্পর্কিত সংবাদ