Bartaman Logo
১৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

আজ থেকে মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে শুরু ডিজিটাল এক্স-রে

অবশেষে মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে ডিজিটাল এক্স-রে পরিষেবা চালু হচ্ছে আজ, শনিবার থেকে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আনুষ্ঠানিকভাবে পরিষেবার সূচনা করবেন স্থানীয় বিধায়ক তথা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পরেশচন্দ্র অধিকারী।

আজ থেকে মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে শুরু ডিজিটাল এক্স-রে
  • ২২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, মেখলিগঞ্জ: অবশেষে মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে ডিজিটাল এক্স-রে পরিষেবা চালু হচ্ছে আজ, শনিবার থেকে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আনুষ্ঠানিকভাবে পরিষেবার সূচনা করবেন স্থানীয় বিধায়ক তথা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পরেশচন্দ্র অধিকারী। মেখলিগঞ্জের মহকুমাশাসক অতনুকুমার মণ্ডলও থাকবেন। 
Advertisement
হাসপাতাল সুপার ডাঃ তাপসকুমার দাস জানিয়েছেন, শনিবার থেকে ডিজিটাল এক্স-রে পরিষেবা চালু হতে যাচ্ছে। এটা হলে বহু মানুষ উপকৃত হবে। 
আরকেএসের চেয়ারম্যান তাঁর এলাকা উন্নয়ন তহবিল থেকে ১৭ লক্ষ টাকা ডিজিটাল এক্স-রে মেশিনের জন্য বরাদ্দ করেছিলেন। সেই টাকায় মেশিন কেনার পাশাপাশি এক্স-রে রুমে সংস্কারের কাজও করা হয়েছে। সেখানেই আজ এই পরিষেবা চালু করা হবে। ১২০ বেডের এই হাসপাতালে এতদিন ভরসা ছিল সাধারণ এক্স-রে মেশিন। যার ফলে বেশিরভাগ রোগীকেই হাড়ের চিকিৎসা করাতে দু’বার এক্স-রে করতে হয়।
Advertisement
সম্পর্কিত সংবাদ