Bartaman Logo
২৭ মে, ২০২৬

আজ সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানি

আজ সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানি
  • ৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: এই নিয়ে টানা দু’দিন। সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল আর জি কর মামলার শুনানি। আজ, বৃহস্পতিবার, সেই শুনানি হবে। বুধবার এমনই জানিয়েছেন দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। তবে যেভাবে মামলাটি তালিকাবদ্ধ হয়েও শুনানি হচ্ছে না, তা দেখে আগামী সপ্তাহে শুনানির আবেদন করেন রাজ্যের আইনজীবী কপিল সিবাল। যদিও সিবিআইয়ের আইনজীবী তথা সলিসিটার জেনারেল তুষার মেহতা এদিন আদালতে জানান, বৃহস্পতিবারই শুনানি হোক। 
Advertisement
অন্যদিকে, এই মামলায় সরকারের বিপক্ষে থাকা এক আবেদনকারীর আইনজীবী ফিরোজ এডুলজি আর জি কর মামলার শুনানির ওপর স্থগিতাদেশের দাবি জানান। আগামী ১১ নভেম্বর থেকে এই মামলায় কলকাতায় ট্রায়াল শুরু হওয়ার কথা। সুপ্রিম কোর্টে মামলার গতিবিধি দেখে তিনি বলেন, ‘সিবিআইয়ের তদন্ত নিয়ে প্রশ্ন রয়েছে। সঞ্জয় রায় প্রধান অভিযুক্ত হলেও এই মামলায় ষড়যন্ত্র্রের অভিযোগ রয়েছে। ফলে একবার ট্রায়াল শুরু হলে সুপ্রিম কোর্টের নির্দেশের ফলে রি-ট্রায়ালের সম্ভাবনা তৈরি হতে পারে। তাই আপাতত সোমবার থেকে শুরু হতে চলা ট্রায়ালের ওপর স্থগিতাদেশ দেওয়া হোক।’ যদিও সেই আবেদনে কোনও মন্তব্য করেনি সুপ্রিম কোর্ট। দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন, ‘সিবিআইয়ের সাম্প্রতিকতম স্টেটাস রিপোর্ট আগে দেখি। বৃহস্পতিবার কিছুক্ষণের জন্য হলেও মামলা শুনব।’
অন্যদিকে, এদিন সুপ্রিম কোর্টে বিচারপতি সূর্য কান্তর বেঞ্চে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলার শুনানি ছিল। তবে তাঁরই আইনজীবী মিশা রোহতগি মামলা পিছিয়ে দেওয়ার আবেদন করেন। সেই আবেদনে সাড়া দিয়ে মামলাটি পিছিয়ে দেওয়া হল। আগামী ২০ তারিখ ওই মামলার পরবর্তী শুনানি হতে পারে ব঩লে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রি সূত্রে জানা গিয়েছে।
সম্পর্কিত সংবাদ