Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

আজ খুলছে দলমোড় চা বাগান

আজ খুলছে দলমোড় চা বাগান
  • ২২ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, আলিপুরদুয়ার: সোমবারই কালচিনি, রায়মাটাং ও তোর্সা চা বাগান খুলেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলায় থাকাকালীন আজ, বুধবার খুলছে আরও একটি বন্ধ চা বাগান দলমোড়। সোমবার শ্রমদপ্তরের ডাকা ত্রিপাক্ষিক বৈঠকে এদিন থেকেই দলমোড় চা বাগান খোলার সিদ্ধান্ত নেওয়া হয়।এদিকে জেলার আরও একটি বন্ধ চা বাগান মেচপাড়া খুলতে মঙ্গলবার জেলার প্রশাসনিক ভবন ডুয়ার্সকন্যায় ত্রিপাক্ষিক বৈঠক ডাকে শ্রমদপ্তর। এদিন দুপুর আড়াইটে থেকে বৈঠকটি শুরু হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে বুধবার খুলছে মেচপাড়া। জানিয়েছে শ্রমদপ্তর। বাগানটি টি অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার অন্তর্ভূক্ত। টাইয়ের উত্তরবঙ্গের চেয়ারম্যান চিন্ময় ধর বলেন, বুধবার খুলছে মেচপাড়া।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ