নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: আজ, মঙ্গলবার রাজ্য সরকারের উদ্যোগে বর্ধমানে জব ফেয়ারের আয়োজন করা হয়েছে। আইটিআইয়ের যুবতী বা মহিলারা জব ফেয়ারে অংশ গ্রহণ করতে পারবেন। ২১ জানুয়ারি আলিশায় গভর্নমেন্ট আইটিআই ওমেন কলেজে সকাল ১০টা থেকে এই কর্মসূচি শুরু হবে। বিভিন্ন সংস্থা ক্যাম্পাসিং করবে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এর আগেও জব ফেয়ারের আয়োজন করা হয়েছিল।



