রাঁচি: ঝাড়খণ্ডের ১৪তম মুখ্যমন্ত্রী হিসেবে আজ বৃহস্পতিবার ফের শপথ নেবেন হেমন্ত সোরেন। রাঁচির মোরাদাবাদি গ্রাউন্ডে শপথগ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আর এই উপলক্ষ্যে রাঁচিতে ফের একবার ‘শক্তি’ প্রদর্শন করতে চলেছে বিরোধী জোট ইন্ডিয়া। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিরোধী জোট ‘ইন্ডিয়া’র এক ঝাঁক শীর্ষ নেতা শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। বিকেল চারটের সময় হেমন্তকে শপথবাক্য পাঠ করাবেন রাজ্যপাল সন্তোষকুমার গাঙ্গোয়ার।
Advertisement
টানা দ্বিতীয়বার সংখ্যাগরিষ্ঠাতা পেয়ে সরকার গঠন করতে চলেছেন হেমন্ত। শপথগ্রহণের পাশাপাশি জল্পনা চলছে নতুন মন্ত্রিসভায় কাদের দেখা যাবে। হেমন্ত-পত্নী কল্পনা সোরেন মন্ত্রিসভায় যোগ দিতে পারেন বলে জানা গিয়েছে। এছাড়া মন্ত্রী হওয়ার দৌড়ে রয়েছেন হেমন্তের ভাই বসন্তও। জেএমএমের একটি সূত্রে খবর, ৭:৪:১ ফর্মুলায় দপ্তর বণ্টন হতে পারে। জেএমএম মুখ্যমন্ত্রীর পদ সহ সাতটি পদ পেতে পারে। জোটের দুই শরিক কংগ্রেস ও আরজেডি যথাক্রমে চারটি ও একটি দপ্তরের পেতে চলেছে। আর এক শরিক সিপিআইএমএল সম্ভবত মন্ত্রিসভায় যোগ দিচ্ছে না।
ঝাড়খণ্ড প্রশাসন সূত্রে খবর, বাংলার মুখ্যমন্ত্রী ছাড়াও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, এনসিপি (শারদপন্থী) প্রধান শারদ পাওয়ার, মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভাগবন্ত মান ও হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুর শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকা নিশ্চিত। এছাড়া আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল, শিবসেনা (উদ্ধবপন্থী) প্রধান উদ্ধব থ্যাকারে, সিপিএমএলের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, পিডিপি নেত্রী মেহবুবা মুফতি, কর্ণাটকের উপ মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার, বিহারের বিরোধী নেতা তেজস্বী যাদব, উদয়নিধি স্ট্যালিনরাও অনুষ্ঠানে যোগ দিতে পারেন।

দাদু সোবারান সোরেনের মূর্তিতে শ্রদ্ধা হেমন্তের। সঙ্গে স্ত্রী কল্পনা। বুধবার রামগড়ে।-পিটিআই