নিজস্ব প্রতিনিধি, মালদহ: ন্যাকের (ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রেডিটেশন কাউন্সিল) মূল্যায়নের জন্য প্রস্ততি শুরু করল গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়। ন’বছর আগে ২০১৬ সালে শেষবার ন্যাকের মূল্যায়নের জন্য অংশগ্রহণ করেছিল গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়। পরবর্তীতে কোভিড পরিস্থিতির কারণে বিভিন্ন সময়ে ন্যাক পিছিয়েছে। ইতিমধ্যে ইউজিসি এবং ন্যাকের অ্যাক্রেডিটেশন সেন্টারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে।
Advertisement
বুধবার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিশ্বজিৎ দাস বলেন, ন্যাকে যাওয়ার আগে কতগুলি অত্যাবশকীয় কাজ আছে, সেগুলি এরমধ্যে আমরা সেরে নিচ্ছি।
গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কালিয়াচক কলেজ ন্যাকের মূল্যায়নে ‘এ’ গ্রেড পেয়েছে। বৃহস্পতিবার মালদহের গৌড় কলেজে ন্যাকের মূল্যায়ন করা হবে। তারাও ন্যাকের মূল্যায়নে ভালো ফল করবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এদিন আশা প্রকাশ করেছে। প্রত্যেক কলেজের ন্যাকের মূল্যায়নের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের যে ভূমিকা থাকা দরকার সেসব ভূমিকা বিশ্ববিদ্যালয় পালন করছে বলেও রেজিস্ট্রার এদিন জানান। বাকি কলেজগুলিতেও ধাপে ধাপে ন্যাকের মূল্যায়ন হবে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে খবর। জানা গিয়েছে, যে কোনও কলেজ বা বিশ্ববিদ্যালয় চালু হওয়ার তিনবছর পরপর ন্যাকের মূল্যায়নে অংশগ্রহণ করতে পারে। ২০১৬ সালে ন্যাকের মূল্যায়নে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ফলাফল খুব একটা ভালো হয়নি। সেই সময় বিশ্ববিদ্যালয় ন্যাকের মূল্যায়নে ‘বি প্লাস’ গ্রেড পেয়েছিল। ন্যাকের মূল্যায়নকে সামনে রেখে গত একবছর ধরে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় কাজ করে চলেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র ও কর্মচারী প্রতিনিধিরা যৌথভাবে সমস্ত কাজ করে চলেছেন। অন্যদিকে এবারই প্রথম গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা হতে চলেছে। আগামী ২৪ ফেব্রুয়ারি ক্রীড়া প্রতিযোগিতার সূচনা করবেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে ২৬ টি কলেজ রয়েছে। তিনদিনের এই ক্রীড়া প্রতিযোগিতায় প্রতিটি কলেজ অংশগ্রহণ করবে। যেখানে ২০ টি ইভেন্ট থাকছে। এদিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পবিত্র চট্টোপাধ্যায় জানান, প্রতিটি কলেজ থেকে এক একটি ইভেন্টের জন্য দুই থেকে তিনজন প্রতিযোগী অংশ নেবে। আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনে আমাদের অভিজ্ঞতা না থাকায় আমরা জেলা ক্রীড়া সংস্থাকে (ডিএসএ) দায়িত্ব দিয়েছি।