Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

আজ চন্দন চা বাগান নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক

আজ চন্দন চা বাগান নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক
  • ২২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, চোপড়া: চোপড়ার দাসপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকার চন্দন চা বাগান প্রায় কয়েক মাস ধরে বন্ধ। এর জেরে সমস্যায় পড়েছেন প্রায় দেড় হাজার শ্রমিক। বাগান খোলার বিষয়ে এর আগেও বৈঠক হয়েছে। কিন্তু তা ভেস্তে যায়। শনিবার ফের বৈঠক হতে চলেছে। জানা গিয়েছে, শিলিগুড়িতে  ত্রিপাক্ষিক বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের শ্রমিক সংগঠনের নেতাদের পাশাপাশি মালিকপক্ষ ও টি বোর্ডের আধিকারিকরা  থাকবেন। ইতিমধ্যে বাগান খোলার দাবিতে বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রমিকরা আন্দোলনে নেমেছেন। কংগ্রেস বাগান খোলার দাবিতে প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছে। তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা কালু সিংহ জানান, চন্দন চা বাগান নিয়ে শিলিগুড়িতে ত্রিপাক্ষিক বৈঠক ডাকা হয়েছে। আমরা চাই, বাগান শীঘ্রই খুলুক।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ