Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

আজ আলিপুরদুয়ারে বর্ধিত সভা করবে তৃণমূল কংগ্রেস

দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তায় উজ্জ্বীবিত আলিপুরদুয়ারে জোড়াফুল শিবির। ভূতুরে ভোটার খুঁজতে আজ, রবিবার তড়িঘড়ি দলের জেলা কমিটির বর্ধিত সভা ডাকল তৃণমূল। শহরে দলের জেলা পার্টিঅফিসে এই বৈঠক হবে।

আজ আলিপুরদুয়ারে বর্ধিত সভা করবে তৃণমূল কংগ্রেস
  • ২ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, আলিপুরদুয়ার: দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তায় উজ্জ্বীবিত আলিপুরদুয়ারে জোড়াফুল শিবির। ভূতুরে ভোটার খুঁজতে আজ, রবিবার তড়িঘড়ি দলের জেলা কমিটির বর্ধিত সভা ডাকল তৃণমূল। শহরে দলের জেলা পার্টিঅফিসে এই বৈঠক হবে।
Advertisement
এই সভার মূল এজেন্ডা, ভুয়ো ভোটার খোঁজা। কিন্তু, রাজনৈতিক মহল মনে করছে, এই কর্মসূচির মাধ্যমে ঘাসফুল শিবির জেলায় ছাব্বিশের বিধানসভা ভোটের ওয়ার্মআপ শুরু করে দিল। জেলায় এখনও পর্যন্ত ভুয়ো ভোটারের খোঁজ মেলেনি। জেলায় ভুয়ো ভোটার আছে কি না, তা খুঁজতেই ভোটার তালিকা নিয়ে বাড়ি বাড়ি যাবে তৃণমূলের বুথ লেভেল এজেন্টরা। এই কাজের সঙ্গে সঙ্গে তৃণমূল ছাব্বিশের বিধানসভা ভোটের জনসংযোগও সেরে ফেলবে। 
বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মীদের ভুয়ো ভোটার খোঁজার নির্দেশ দেন। এই কাজ ঠিক মতো হচ্ছে কি না, তা দেখভালের জন্য রাজ্যব্যাপী দলের একটি মনিটরিং কমিটিও তৈরি করে দিয়েছেন। ওই মনিটরিং কমিটিতে আলিপুরদুয়ার থেকে রাখা হয়েছে দলের জেলা সভাপতি তথা রাজ্যসভার সাংসদ প্রকাশচিক বরাইক এবং বিধায়ক সুমন কাঞ্জিলালকে।
প্রকাশচিক বলেন, শীর্ষ নেতৃত্বের নির্দেশে ভুয়ো ভোটার ধরতে আজ, রবিবার জেলা কমিটির বর্ধিত সভার ডাকা হয়েছে। জেলা পার্টি অফিসে সভায় দলের জেলা কমিটির সর্বস্তরের পদাধিকারীরা হাজরি থাকবেন। তাঁর সংযোজন, জেলায়  ভুয়ো ভোটারের হদিশ মেলেনি। তৃণমূলের ভোটার তালিকা মনিটরিং কমিটির অন্যতম সদস্য সুমন কাঞ্জিলাল বলেন, বিজেপির এজেন্সিকে বিশ্বাস নেই। তার জন্যই মুখ্যমন্ত্রী ভোটার তালিকা যাচাইয়ে জোর দিয়েছেন। 
তৃণমূলের দলীয় সূত্রে খবর, এদিনের বৈঠক ভুয়ো ভোটার ধরতে দলের বুথ লেভেল এজেন্টদের (বিএলএ) প্রশিক্ষণ দিতে পারে রাজ্যের শাসকদল। তার জন্য বিধানসভা ভিত্তিক দলীয় বিএলএ’দের নিয়ে কর্মশালা করবে জোড়াফুল শিবির। কোন বিধানসভায় কবে, কোথায় এই কর্মশালা হবে এদিনের সভায় তা ঠিক করা হবে। জেলায় ১২৪৩টি বুথ। ভুয়ো ভোটারের হদিশ মিললে দলীয় বিএলএ’দের কি করতে হবে, কর্মশালায় সেই গাইডলাইন বেঁধে দেওয়া হবে।  
Advertisement
সম্পর্কিত সংবাদ