Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

পরিবারের সঙ্গে

পরিবারের সঙ্গে
  • ৩১ মার্চ, ২০২৫ ০৪:০২
Prefer us on Google

তাঁদের সম্পর্ক নিয়ে নানা কথা রটে ইন্ডাস্ট্রিতে। তবে সরাসরি কোনও জবাব না দিলেও বুঝিয়ে দেন, তাঁদের সম্পর্কের ভীত পোক্ত। অটুট। তাঁরা অর্থাৎ ঐশ্বর্য রাই বচ্চন ও অভিষেক বচ্চন। মেয়ে আরাধ্যাকে নিয়ে পরিবারের সঙ্গে সময় কাটাতে  ভালোবাসেন তাঁরা। সদ্য তুতো বোন শ্লোকা শেট্টির ভাইয়ের বিয়েতে যোগ দিয়েছিলেন ঐশ্বর্য। পুনেতে বসেছিল সেই বিয়ের আসর। এই অনুষ্ঠানের ঐশ্বর্যের সঙ্গে ছিলেন অভিষেক বচ্চন ও মেয়ে আরাধ্যাও। অনুষ্ঠানের একাধিক ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। গত বছর অভিষেক ও ঐশ্বর্যর বিচ্ছেদ নিয়ে সরগরম হয়েছিল বলি পাড়া। যদিও যাবতীয় জল্পনা উড়িয়ে দিয়েছিলেন তাঁরা। উল্লেখ্য, সদ্য ‘বি হ্যাপি’ সিনেমায় দেখা গিয়েছে অভিষেককে। পাশাপাশি শাহরুখ খানের ‘কিং’ ছবিতে খলচরিত্রে দেখা যাবে তাঁকে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ